Loading Events

সাবথিম এনালাইসিস : আইআরও প্রস্তুতির জন্য

মে 22 @ 9:00 পূর্বাহ্ন - মে 23 @ 12:30 অপরাহ্ন
প্রতিবছর আইআরও বাংলাদেশ ওপেন প্রতিযোগিতায় ভেন্যুতে এক/একাধিক নির্দিষ্ট সাবথিম দেয়া হয় তাৎক্ষনিক সেই সাবথিমের সমস্যা সমাধান করার জন্য রোবট তৈরির চ্যালেঞ্জ দিয়ে।
এবছরের মূলথিম হল – Cultural Heritage Service Robots:

Robots that help people experience, understand, and protect cultural heritage.

এই মূলথিম থেকে সম্ভাব্য বিভিন্ন সাবথিম খুঁজে বের করা ও বিশ্লেষণ করার জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক  যৌথভাবে সাবথিম নিয়ে রিসার্চ করার ব্যাপারে একটি বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্প আয়োজন করছে।

যারা অংশ নিতে পারবে-  রোবট অলিম্পিয়াডে অংশ নিতে আগ্রহী ৪র্থ থেকে ১২শ শ্রেণির যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ১৬০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২০ মে ২০২৬, রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্পের সময় – ২২ ও ২৩ মে ২০২৬, প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা ৩০
ক্যাম্প ভেন্যু – ধানমণ্ডি, ঢাকা
আসন সংখ্যা সীমিত এবং আসন শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে।
দ্রষ্টব্য: রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ডযোগ্য নয়।:
এই ক্যাম্পে রোবট তৈরি করা শিখানো হবে না। কিন্তু যারা রোবট অলিম্পিয়াডে এবছর অংশ নিতে চায় তাদের বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হবে কীভাবে এবছর সাবথিম নিয়ে রিসার্চ করে বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী রোবট তৈরি করে সমস্যা সমাধানের জন্য কীভাবে যথাযথ পরিকল্পনা করা যাবে।

বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ/মোবাইল ও মোবাইল ডাটা সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।

গ) কর্মশালায় কোন খাবার দেয়া হবে না, কিন্তু চাইলে শিক্ষার্থীরা নিজেদের জন্য খাবার সাথে আনতে পারবে।
ঘ) শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে স্কুল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক

রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি  মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ১৬০০ টাকা (এক হাজার ছয়শত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর নিচে দেয়া গুগল ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ করতে হবে।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
01316814633
(যেকোনো দিন সকাল ৯ টা থেকে বিকাল ৪টার মধ্যে যোগাযোগ করা যাবে)
নিবন্ধন লিংক –  https://forms.gle/qiU7JNV8BffJ2qn68

Share This Event

  • This event has passed.

Details

Venue

  • Bangladesh Robot Olympiad
  • Bangladesh Robot Olympiad,758 Satmasjid Road
    Dhaka, 1209 Bangladesh
    + Google Map
  • Phone +880 15 2143 9711
  • View Venue Website

Organizer