
লেগো স্পাইক প্রাইম দিয়ে মিশন চ্যালেঞ্জ ক্যাটাগরিতে সূচনা
জুলাই 17 @ 9:30 পূর্বাহ্ন - জুলাই 18 @ 12:30 অপরাহ্ন
সামনে আসতে যাচ্ছে IRO Bangladesh Open 2026.
এই প্রতিযোগিতায় সম্প্রতি যুক্ত হয়েছে নতুন একটি ক্যাটাগরি – মিশন চ্যালেঞ্জ। এই ক্যাটাগরিতে প্রতিযোগিতার সময় নির্দিষ্ট মিশন দেয়া তাৎক্ষনিক দেয়া হবে। প্রতিযোগিতাস্থলে বসে সেই মিশন সম্পন্ন করার জন্য একটি অটোনমাস রোবট তৈরি করতে হবে ও বিচারকের সামনে সেই রোবট দিয়ে মিশনটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে যেকোনো রোবটিক্স উপকরণ দিয়েই রোবটটি তৈরি করা যাবে, কিন্তু ২ ঘণ্টা সময়সীমার মধ্যে রোবট তৈরি ও প্রদত্ত ফিল্ডে মিশন প্র্যাকটিস করতে হবে, যা লেগো স্পাইক প্রাইম দিয়ে করা তুলনামূলকভাবে সহজ ও সময় সাশ্রয়ী। তাই শিক্ষার্থীদের মিশন চ্যালেঞ্জ ক্যাটাগরির ব্যাপারে দিকনির্দেশনাপ্রদান ও লেগো স্পাইক প্রাইম রোবটিক্স কিটের ব্যাপারে একটি ধারণা দেয়ার জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে একটি ২ দিনের কর্মশালা আয়োজন করছে। উল্লেখ্য, এই সেশনটি তাত্ত্বিক ও হাতেকলমে উভয় এপ্রোচের মিশ্রণে সেশন পরিচালিত হবে।
যারা অংশ নিতে পারবে- এবছর রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নিচ্ছে এমন যেকোনো ৩য় থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ১৮০০ টাকা
বিকাশ মার্চেন্ট নম্বর – 01316814633 (বিকাশের পেমেন্ট অপশন ব্যবহার করে ফি পরিশোধ করতে হবে)
আসন সংখ্যা সীমিত ও আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে।
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৫ জুলাই ২০২৬ , রাত ১১ টা ৫০ মিনিট।
দ্রষ্টব্য: রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ডযোগ্য নয়।:
কর্মশালার সময় – ১৭ ও ১৮ জুলাই ২০২৬, সকাল ৯ টা ৩০ থেকে দুপুর ১২ টা ৩০ (উভয়দিন)
ভেন্যু – ধানমণ্ডি, ঢাকা।
বিশেষ দ্রষ্টব্য –
ক) অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) এই সেশনে কোন খাবার সরবরাহ করা হবে না।
গ) শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে স্কুল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক
ঘ) শিক্ষার্থীরা হাতেকলমে কাজগুলো কয়েকজনকে একসাথে একটি গ্রুপ ফর্ম করে দেখানো হবে।
যোগাযোগ:
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
০১৩১৬৮১৪৬৩৩
(সকাল ৯টা – বিকাল ৪টা)
নিবন্ধন লিংক: https://forms.gle/iZE2s2WgSrA4RfzP8



