
ক্রিয়েটিভ ক্যাটাগরি প্রিপারেশন বুস্ট
জুলাই 10 @ 9:30 পূর্বাহ্ন - জুলাই 11 @ 12:30 অপরাহ্ন
সামনে আসতে যাচ্ছে IRO Bangladesh Open 2026.
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অন্যতম একটি ক্যাটাগরি ক্রিয়েটিভ ক্যাটাগরি।বাংলাদেশের যেসকল শিক্ষার্থী এই ক্যাটাগরিতে প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাও, তোমাদের জন্য আমরা আয়োজন করছি একটি বিশেষ কর্মশালা।
এবছরের মূলথিম যেহেতু কালচারাল হেরিটেজ সার্ভিস রোবটস, তাই এই মূলথিমের আলোকে কীভাবে ক্রিয়েটিভ ক্যাটাগরির রোবট নিয়ে পরিকল্পনা করতে হবে এবং জাতীয় পর্বের জন্য প্রস্তুতি নেয়া উচিত সে সম্পর্কে এই কর্মশালায় আলোচনা করা হবে।
এই কর্মশালায় হাতেকলমে রোবট তৈরি প্র্যাকটিস করানো হবে না। কিন্তু কাগজে কলমে ক্রিয়েটিভ ক্যাটাগরির জন্য প্রস্তুতির বিভিন্ন ধাপ শেখানো হবে।
তবে এখানে যেই আলোচনাগুলো করা হবে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির প্রস্তুতির জন্যও সহায়ক হবে। আগ্রহীরা এজন্য নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারো।
যারা অংশ নিতে পারবে- এবছর রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নিচ্ছে এমন যেকোনো ৩য় থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ২০০০ টাকা
আসন সংখ্যা সীমিত ও আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে।
বিকাশ মার্চেন্ট নম্বর – 01316814633
(রেজিস্ট্রেশনের সময় বিকাশের পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময় – ৯ জুলাই ২০২৬ , রাত ১১ টা ৫০ মিনিট।
দ্রষ্টব্য: রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ডযোগ্য নয়।:
কর্মশালার সময় – ১০ ও ১১ জুলাই ২০২৬, সকাল ৯ টা ৩০ থেকে দুপুর ১২ টা ৩০ (উভয়দিন)
ভেন্যু – ধানমণ্ডি, ঢাকা।
বিশেষ দ্রষ্টব্য –
ক) অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) এই সেশনে কোন খাবার সরবরাহ করা হবে না।
গ) শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে স্কুল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক
যোগাযোগ:
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
০১৩১৬৮১৪৬৩৩
(সকাল ৯টা – বিকাল ৪টা)
নিবন্ধন লিংক: https://forms.gle/TdCsUT9K5j5Y2cCf7


