Loading Events

ইএসপি৩২ দিয়ে সকার রোবট তৈরি

জুলাই 14 @ 10:00 পূর্বাহ্ন - জুলাই 16 @ 1:00 অপরাহ্ন

এই মুহূর্তে বিরতি একাডেমিক চলছে ও লেভেল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের। এই ছুটির সময়টা আরও প্রোডাক্টিভ করতে আমরা রোবটিক্স শিখতে আগ্রহী বিগিনারদের জন্য বিভিন্ন কার্যক্রম নিয়ে আসছি।
তারই অংশ হিসেবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে আয়োজন করছে তিন দিনব্যাপী ইএসপি৩২ দিয়ে সকার রোবট (ব্লুটুথ কন্ট্রোলড রোবো কার) তৈরির কর্মশালা।

এই কর্মশালায় শিক্ষার্থীরা—
ইএসপি৩২, ডিসি মোটর, ব্লুটুথ প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করে রোবটিক্সের হাতেকলমে অভিজ্ঞতা পাবে
হাতেকলমে সকার রোবট তৈরির করা শিখতে পারবে
নানা ধরনের রোবটিক মডিউল ব্যবহার করে প্র্যাকটিক্যাল কাজ করবে
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব সম্পর্কে প্রাথমিক দিকনির্দেশনা পাবে

যারা অংশ নিতে পারবে : ৪র্থ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী যারা রোবটিক্সে বিগিনার পর্যায়ে আছে
রেজিস্ট্রেশন ফি: ২১০০ টাকা

বিকাশ মার্চেন্ট নম্বর – 01316814633

(রেজিস্ট্রেশনের সময় বিকাশের পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)

রেজিস্ট্রেশনের শেষ সময়: ১৩ জুলাই ২০২৬, রাত ১১:৫০

দ্রষ্টব্য: রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ডযোগ্য নয়।:

কর্মশালার তারিখ: ১৪, ১৫ ও ১৬ জুলাই ২০২৬
কর্মশালার সময়: সকাল ১০ টা থেকে দুপুর ১ টা
ভেন্যু: ধানমণ্ডি, ঢাকা

গুরুত্বপূর্ণ তথ্য:
ক) প্রত্যেক অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবে।
খ) প্রতি ৩-৪ জন একসাথে একটি গ্রুপে রিসোর্স শেয়ার করে কাজ করবে।
গ) এই সেশনে কোন খাবারের ব্যবস্থা থাকবে না, তবে শিক্ষার্থী চাইলে নিজের খাবার সাথে নিয়ে আসতে পারবে।
ঘ) শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে স্কুল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক।
ঙ) কর্মশালায় শিক্ষার্থী ল্যাপটপ সাথে আনতে পারলে ভালো, তবে সেটি বাধ্যতামূলক নয়।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
০১৩১৬৮১৪৬৩৩
(সকাল ৯টা – বিকাল ৪টা)
নিবন্ধন লিংক: https://forms.gle/JVW8A1eiYm9QJdjs7

Share This Event

732173
DD
DAYS
HH
HOURS
MM
MIN
SS
SEC

Details

Venue

  • Bangladesh Robot Olympiad
  • Bangladesh Robot Olympiad,758 Satmasjid Road
    Dhaka, 1209 Bangladesh
    + Google Map
  • Phone +880 15 2143 9711
  • View Venue Website

Organizer