Loading Events

কম্পিউটার ভিশনে হাতেখড়ি

মে 8 @ 9:00 পূর্বাহ্ন - 12:30 অপরাহ্ন

এবছর যারা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য প্রস্তুত হতে চাও, মূলথিমের ওভারভিউতে বলা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন প্রযুক্তি প্রয়োগ করে রোবট তৈরির কথা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি বিশেষায়িত শাখা হল কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন ব্যবহার করে কালচারাল হেরিটেজের বিভিন্ন ছবি ও ভিডিও বিশ্লেষণ করে রিয়েল টাইমে নানা সমস্যা নিয়ে অনুসন্ধান করা সম্ভব।

“রোড টু আইআরও কর্মশালা সিরিজ”-এর অংশ হিসেবে এবার আয়োজন করা হচ্ছে বিশেষ একটি কর্মশালা। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে আয়োজন করছে একটি কর্মশালা – Introduction to Computer Vision to inspect Cultural Heritages।

এই কর্মশালায় শিক্ষার্থীরা হাতেখড়ি পাবে কীভাবে কম্পিউটারের ভিশনের সাহায্যে কালচারাল হেরিটেজের বিভিন্ন ছবি ও ভিডিও বিশ্লেষণ করে বাস্তব সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে অনুসন্ধান করা সম্ভব।

যারা অংশ নিতে পারবে :
৪র্থ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী যারা রোবোটিক্স বা প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা রাখে কিন্তু কম্পিউটার ভিশন নিয়ে আগে কখনও কাজ করে নি

রেজিস্ট্রেশন ফি:
৮০০ টাকা
বিকাশ মার্চেন্ট নম্বর – 01316814633
(রেজিস্ট্রেশনের সময় বিকাশের পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময়:
৬ মে ২০২৬, রাত ১১:৫০

দ্রষ্টব্য:
রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ডযোগ্য নয়।:

কর্মশালার তারিখ: ৮ মে ২০২৬ (শুক্রবার)
কর্মশালার সময়: সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা ৩০ মিনিট
ভেন্যু: ধানমণ্ডি, ঢাকা

গুরুত্বপূর্ণ তথ্য:
ক) প্রত্যেক অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবে
খ) ল্যাপটপ সঙ্গে নিয়ে আসা উৎসাহিত করা হচ্ছে, তবে বাধ্যতামূলক নয়
গ) এই সেশনে কোন খাবারের ব্যবস্থা থাকবে না, তবে শিক্ষার্থী চাইলে নিজের খাবার সাথে নিয়ে আসতে পারবে
ঘ) শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে স্কুল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক

যোগাযোগ:
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
০১৩১৬৮১৪৬৩৩
(সকাল ৯টা – বিকাল ৪টা)

নিবন্ধন লিংক: https://forms.gle/wczU7HAemvySaGRZ6

Share This Event

  • This event has passed.

Details

Venue

  • Bangladesh Robot Olympiad
  • Bangladesh Robot Olympiad,758 Satmasjid Road
    Dhaka, 1209 Bangladesh
    + Google Map
  • Phone +880 15 2143 9711
  • View Venue Website

Organizer