Loading Events

রোবটিক্স স্প্রিন্ট ফর আইআরও প্রিপারেশন বুস্ট

এপ্রিল 30 @ 3:00 অপরাহ্ন - 5:00 অপরাহ্ন
রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেবার জন্য মূলথিম রিসার্চ থেকে শুরু করে টেকনিক্যাল জ্ঞান অর্জন এবং ক্রিয়েটিভ ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে ১০দিনব্যাপী (২০ ঘণ্টা) একটি বিশেষ দীর্ঘমেয়াদী কোর্স আয়োজন করতে যাচ্ছে – রোবটিক্স স্প্রিন্ট ফর আইআরও প্রিপারেশন বুস্ট । এই কর্মশালায় প্রতি ৩-৪ জনে একটি গ্রুপ তৈরি করে কাজ করবে।
 
ক্লাসের সংখ্যা: মোট ১০ টি ক্লাস, প্রতি সপ্তাহে ২টি ক্লাস
 
ক্লাস শুরু: ৩০ এপ্রিল ২০২৬
 
ক্লাসের দৈর্ঘ্য: প্রতিটি ক্লাস ২ ঘণ্টাব্যাপী
 
সময়সুচি: প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা
 
 
ভেন্যু: ধানমণ্ডি, ঢাকা
 
যারা অংশ নিতে পারবে :
৪র্থ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী যারা বিগিনার লেভেলে আছে কিন্তু এবছর রোবট অলিম্পিয়াডের জন্য প্রস্তুত হতে চায়
 
 
যা যা শেখানো হবে
 
এই কোর্সে হাতেকলমে ব্লক বেজড ও টেক্সট বেজড কোডিংয়ের মাধ্যমে ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিভিন্ন বিষয়ে প্র্যাকটিস করানো হবে। তবে তার পাশাপাশি বিভিন্ন সেন্সর, একচুয়েটর ইত্যাদি উপকরণ নিয়ে টেকনিক্যাল জ্ঞান অর্জন, অলিম্পিয়াডের জন্য মূলথিম নিয়ে রিসার্চ করা, রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য বিভিন্ন টাস্ক সম্পন্ন করা, ক্লাসে বিভিন্ন রোবটিক্স চ্যালেঞ্জের সমাধান (শিক্ষার্থীর নিজের উপকরণ দিয়ে), রোবটিক্সের জন্য প্রোগ্রামিং চর্চা ও সেটি নিয়ে চ্যালেঞ্জ সমাধান এবং ক্লাসের বিভিন্ন অনুশীলনীর মাধ্যমে নিজের প্রস্তুতি শানিত করার সুযোগ থাকবে। সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা একটি সার্টিফিকেট অর্জন করবে।
 
জনপ্রতি কোর্স ফি: ৫০০০ (পাঁচ হাজার) টাকা
 
বিকাশ মার্চেন্ট নম্বর – 01316814633
(রেজিস্ট্রেশনের সময় বিকাশের পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)
 
রেজিস্ট্রেশনের শেষ সময়:
২৮ এপ্রিল ২০২৬, রাত ১১:৫০
 
দ্রষ্টব্য:
রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ডযোগ্য নয়।:
 
গুরুত্বপূর্ণ তথ্য:
ক) প্রত্যেক অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবে
খ) ল্যাপটপ সঙ্গে নিয়ে আসা উৎসাহিত করা হচ্ছে, তবে বাধ্যতামূলক নয়
গ) এই কর্মশালায় কোন খাবারের ব্যবস্থা থাকবে না।
ঘ) শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে স্কুল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক
ঙ) কোর্সের জন্য প্রয়োজনীয় উপকরণ ক্লাস চলাকালীন বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সরবরাহ করবেন ও ক্লাস শেষে ফেরত নিবেন। তবে কোর্সের বিভিন্ন প্রোজেক্ট ও টাস্ক প্র্যাকটিস করতে শিক্ষার্থীদের বাসায় নিজস্ব উপকরণ কিনতে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু সেটি বাধ্যতামূলক নয়।
 
কোর্সের ব্যাপারে কথা বলতে চাইলে যোগাযোগ করুন:
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
০১৩১৬৮১৪৬৩৩
(সকাল ৯টা – বিকাল ৪টা)
 
নিবন্ধন লিংক: https://forms.gle/6hnobUNaQLB9KHZK6 

Share This Event

  • This event has passed.

Details

Venue

Organizer