Loading Events

রোবটিক্সে মেশিন লার্নিংয়ের সূচনা

এপ্রিল 24 @ 9:30 পূর্বাহ্ন - 4:00 অপরাহ্ন
এবছর যারা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য প্রস্তুত হতে চাও, মূলথিমের ওভারভিউতে বলা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোবট তৈরির কথা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি শাখা হল মেশিন লার্নিং। তুমি কি তোমার রোবটকে নিজে নিজে সিদ্ধান্ত নিতে শেখাতে চাও?
“রোড টু আইআরও কর্মশালা সিরিজ”-এর অংশ হিসেবে এবার আয়োজন করা হচ্ছে বিশেষ একটি কর্মশালা। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে আয়োজন করছে একদিনব্যাপী কর্মশালা – From Sensors to Intelligence: Introduction to Machine Learning in Robotics।
এই কর্মশালায় শিক্ষার্থীরা শিখবে কীভাবে একটি রোবট সেন্সর থেকে ডাটা সংগ্রহ করে তা বিশ্লেষণ করে বাস্তব সময়েই বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারে। আরডুইনোর সাথে সেন্সর ইন্টারফেসিং এবং পাইথনের বিভিন্ন লাইব্রেরি ব্যবহার করে হাতেকলমে শেখানো হবে একটি মেশিন লার্নিং ভিত্তিক রোবট সিস্টেম।
কর্মশালার কারিকুলাম –
আরডুইনো সেন্সর পরিচিতি, সেন্সর ডাটা সংগ্রহ, ডেটাসেট তৈরি ও লেবেলিং, পাইথন পরিচিতি, মেশিন লার্নিং এর প্রাথমিক ধারণা, Scikit-learn ব্যবহার করে মডেল ট্রেইনিং, রিয়েল টাইম সেন্সর ডাটা ব্যবহার করে প্রেডিকশন ভিত্তিক প্রজেক্ট ডেভেলপমেন্ট।
যারা অংশ নিতে পারবে :
৪র্থ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী যারা রোবোটিক্স বা প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা রাখে কিন্তু মেশিন লার্নিং নিয়ে আগে কখনও কাজ করে নি
রেজিস্ট্রেশন ফি:
১২০০ টাকা
বিকাশ মার্চেন্ট নম্বর – 01316814633
(রেজিস্ট্রেশনের সময় বিকাশের পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময়:
২২ এপ্রিল ২০২৬, রাত ১১:৫০
দ্রষ্টব্য:
রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ডযোগ্য নয়।:
কর্মশালার তারিখ: ২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার)
কর্মশালার সময়: সকাল ৯ টা ৩০ থেকে বিকাল ৪ টা
ভেন্যু: ধানমণ্ডি, ঢাকা
গুরুত্বপূর্ণ তথ্য:
ক) প্রত্যেক অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবে
খ) ল্যাপটপ সঙ্গে নিয়ে আসা উৎসাহিত করা হচ্ছে, তবে বাধ্যতামূলক নয়
গ) এই সেশনে কোন খাবারের ব্যবস্থা থাকবে না, তবে শিক্ষার্থী চাইলে নিজের খাবার সাথে নিয়ে আসতে পারবে
ঘ) প্রয়োজনীয় সব রোবোটিক্স উপকরণ কর্মশালার সময় প্রদান করা হবে এবং কর্মশালা শেষে ফেরত নেয়া হবে
ঙ) শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে স্কুল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক
যোগাযোগ:
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
০১৩১৬৮১৪৬৩৩
(সকাল ৯টা – বিকাল ৪টা)
নিবন্ধন লিংক: https://forms.gle/88J1d5iVmvxHWfgF8 

Share This Event

  • This event has passed.

Details

Venue

  • Bangladesh Robot Olympiad
  • Bangladesh Robot Olympiad,758 Satmasjid Road
    Dhaka, 1209 Bangladesh
    + Google Map
  • Phone +880 15 2143 9711
  • View Venue Website

Organizer