খুব সম্প্রতি শেষ হয়েছে এসএসসি, ও লেভেল ও ইংরেজি মাধ্যমের একাডেমিক বর্ষ। অবকাশের এই সময় কাজে লাগানোর জন্য সম্প্রতি বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে আয়োজন করেছে একটি বিশেষ তিন দিনব্যাপী রোবটিক্স কোর্স।
এই বিগিনার রোবটিক্স কোর্সে শিক্ষার্থীদের রোবটিক্সের বিভিন্ন বেসিক কনসেপ্ট, ইলেক্ট্রনিক্স ও প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেয়া হয়। পাশাপাশি তারা আরডুইনো ডেভেলপমেন্ট বোর্ড সম্পর্কে পরিচিতি হয়। এরপর ৯টি হাতেকলমে প্রোজেক্টের মাধ্যমে রোবটিক্সের বিভিন্ন উপকরণ, সেন্সর, মোটর, ডিসপ্লে ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীরা প্রায়োগিক জ্ঞান অর্জন করে।
পাশাপাশি এই কোর্সে উপস্থিত ছিলেন ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে গোল্ড মেডেল অর্জনকারী শিক্ষার্থী নামিয়া রওজাত নুবালা। কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের মেন্টরিং করেন তিনি। শিক্ষার্থীরা যখন প্রোজেক্ট তৈরিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেগুলো সমাধানে আন্তরিকভাবে সাহায্য করেন তিনি। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবার অভিজ্ঞতা ও আইআরও বাংলাদেশ ওপেন প্রতিযোগিতায় অংশ নেয়ার বিভিন্ন দিক সম্পর্কেও তিনি দিকনির্দেশনা প্রদান করেন।তিনবছর আগে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের একটি বিগিনার রোবটিক্স কর্মশালা থেকেই নামিয়া রোবটিক্সের জগতে নিজের অভিযাত্রা শুরু করে। সেই বিষয়ের স্মৃতিচারণও তার আলোচনায় চলে আসে।
উপস্থিত শিক্ষার্থীরা আনন্দের সাথে বিভিন্ন রোবটিক্স প্রোজেক্ট সম্পন্ন করে ও বিভিন্ন বিষয়ে নিজেদের কৌতূহলী প্রশ্ন করে তার উত্তর জেনে নেয়। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ভবিষ্যতেও অনুরূপ আরও বিভিন্ন প্রশিক্ষণ কর্মকাণ্ড আয়োজন করবে আইআরও বাংলাদেশ ওপেন প্রতিযোগিতার যথাযথ প্রস্তুতি নেয়ার অংশ হিসেবে।





Robotics class kothai korano hoi.
ঢাকার ধানমণ্ডিতে করানো হয়। এই ওয়েবসাইটেই পরবর্তী কর্মশালাগুলোর আপডেট পাওয়া যাবে।