Loading Events

মূলথিম থেকে রোবটের জন্য সমস্যা অনুসন্ধান ও রোবট ডিজাইন

এপ্রিল 3 @ 10:30 পূর্বাহ্ন - এপ্রিল 4 @ 4:00 অপরাহ্ন

এবছর রোবট অলিম্পিয়াডের মূলথিম হল – Cultural Heritage Service Robots: Robots that help people experience, understand, and protect cultural heritage. এই মূলথিম থেকে রোবটের জন্য বিভিন্ন সমস্যা কীভাবে খুঁজে বের করতে হবে ও সেখান থেকে কাগজে কলমে রোবট ডিজাইন করতে হবে এই বিষয়ে অনেক প্রতিযোগীই নানারকম কৌতূহল দেখাচ্ছে।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক তাই যৌথভাবে একটি বিশেষ প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজন করছে- মূলথিম থেকে রোবটের জন্য সমস্যা অনুসন্ধান ও রোবট ডিজাইন।

 

যারা অংশ নিতে পারবে- রোবট অলিম্পিয়াডে অংশ নিতে আগ্রহী ৪র্থ থেকে ১২শ শ্রেণির যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী

রেজিস্ট্রেশন ফি – ২০০০ টাকা

বিকাশ মার্চেন্ট নম্বর: 01316814633

রেজিস্ট্রেশনের শেষ সময় – ১ এপ্রিল ২০২৬, রাত ১১ টা ৫০ মিনিট।

ক্যাম্পের সময় – ৩ ও ৪ এপ্রিল ২০২৬, প্রতিদিন সকাল ১০ টা ৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত

ক্যাম্প ভেন্যু – ধানমণ্ডি, ঢাকা আসন সংখ্যা সীমিত এবং আসন শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে।

*** এই কর্মশালায় রেজিস্ট্রেশন করার পর রিফান্ড অপশন নেই।

এই কর্মশালায় হাতেকলমে রোবট তৈরি করা শিখানো হবে না। কিন্তু যারা রোবট অলিম্পিয়াডে এবছর অংশ নিতে চায় তাদের বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হবে কীভাবে এবছরের মূলথিম নিয়ে রিসার্চ করে বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী রোবট কাগজে কলমে ডিজাইন করে সমস্যা সমাধানের জন্য যথাযথ পরিকল্পনা করা যাবে।

বিশেষ দ্রষ্টব্য – ক) কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণ সার্টিফিকেট পাবে।

খ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ/মোবাইল ও মোবাইল ডাটা সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।

গ) কর্মশালায় কোন খাবার দেয়া হবে না, কিন্তু কেউ চাইলে বাসা থেকে নিজেদের প্রয়োজনীয় খাবার নিয়ে আসতে পারবে।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড 01316814633 (যেকোনো দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টার মধ্যে যোগাযোগ করা যাবে)

নিবন্ধন ফর্মের লিংক – https://forms.gle/mJCNehBsw7waGwF18

Share This Event

  • This event has passed.

Details

Venue

  • Bangladesh Robot Olympiad
  • Bangladesh Robot Olympiad,758 Satmasjid Road
    Dhaka, 1209 Bangladesh
    + Google Map
  • Phone +880 15 2143 9711
  • View Venue Website

Organizer