Loading Events

আরডুইনো দিবস উদযাপনে অনলাইন আরডুইনো কর্মশালা

মার্চ 27 @ 8:00 অপরাহ্ন - মার্চ 30 @ 9:00 অপরাহ্ন
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত হচ্ছে “রোড টু আইআরও কর্মশালা সিরিজ”। আর সারাবিশ্বে ২৭-২৮ মার্চ উদযাপিত হচ্ছে আরডুইনো ডে। তারই অংশ হিসেবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনলাইনে আয়োজন করছে চারদিনব্যাপী আরডুইনো সিমুলেশন প্রোজেক্ট নিয়ে এক্সপ্লোর করার একটি বিশেষ কর্মশালা।
কর্মশালার কারিকুলাম –
আরডুইনো পরিচিতি, সিমুলেশনের সূচনা, ডিজিটাল ও এনালগ ইনপুট ও আউটপুট, সেন্সর ডাটা একুইজিশন, ডিসপ্লে মডিউল, মোটর আউটপুটসহ বিভিন্ন সিমুলেশন প্রোজেক্ট।
যারা অংশ নিতে পারবে : ৩য় থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী যারা আগে কখনও আরডুইনো নিয়ে কাজ করে নি
রেজিস্ট্রেশন ফি: ৬০০ টাকা
বিকাশ মার্চেন্ট নম্বর – 01316814633 (রেজিস্ট্রেশনের সময় বিকাশের পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)
রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৬ মার্চ ২০২৬, রাত ১১:৫০
দ্রষ্টব্য: রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ড যোগ্য নয়।
সময়সূচি:
কর্মশালার তারিখ: ২৭ থেকে ৩০ মার্চ ২০২৬ প্রতিদিন
সময়: রাত ৮ টা থেকে রাত ৯ টা
প্ল্যাটফর্ম : গুগল মিট
গুরুত্বপূর্ণ তথ্য:
ক) প্রত্যেক অংশগ্রহণকারী ডিজিটাল সার্টিফিকেট পাবে
খ) কোন সেশনের রেকর্ডিং থাকবে না, সরাসরি অংশ নিতে হবে অনলাইনে
গ) যেহেতু সেশন অনলাইনে হবে, শিক্ষার্থীদের নিরন্তর ইন্টারনেট এবং ল্যাপটপের ব্যবস্থা রাখতে হবে। মোবাইলে সিমুলেশন প্রোজেক্ট করা কঠিন হবে।
যোগাযোগ:
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
০১৩১৬৮১৪৬৩৩
(সকাল ১০টা – বিকাল ৫টা)
নিবন্ধন লিংক: https://forms.gle/zAmTztqSNeeZYehw8

Share This Event

  • This event has passed.

Details

Venue

  • Bangladesh Robot Olympiad
  • Bangladesh Robot Olympiad,758 Satmasjid Road
    Dhaka, 1209 Bangladesh
    + Google Map
  • Phone +880 15 2143 9711
  • View Venue Website

Organizer