Loading Events

অনলাইনে মূলথিম নিয়ে ৩য় লেকচার

মে 3 @ 8:00 অপরাহ্ন - 9:00 অপরাহ্ন

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কাছে বহু শিক্ষার্থী অনুরোধ করছিল এবছরের মূলথিম নিয়ে অনলাইনে বিভিন্ন প্রস্তুতিমূলক লেকচার আয়োজন করার জন্য। এবছরের মূল থিম বিবেচনায় রেখে তৃতীয় অনলাইন লেকচারে তাই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজন করছে –

Decoding Main Theme : Online Lecture 03
Case Study on Intangible Heritage
যারা অংশ নিতে পারবে- ৩য় থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ২৫০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ১ মে ২০২৬

লেকচারের সময় – ৩ মে ২০২৬, রাত ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত

প্ল্যাটফর্ম – গুগল মিট

এই লেকচারে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সার্ভিস রোবট  সম্পর্কে শিক্ষার্থীরা প্রাথমিক ধারণা পাবে যা তাদের এবছরের জন্য আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬ প্রতিযোগিতার প্রস্তুতি নিতে সহায়ক হবে।

বিশেষ দ্রষ্টব্য –

১। লেকচারে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী লেকচারে অংশগ্রহণের ডিজিটাল সার্টিফিকেট পাবে।
২। এই লেকচারের কোন রেকর্ড থাকবে না। তাই শিক্ষার্থীকে যথাযথভাবে ইন্টারনেট সংযোগ বজায় রেখে সরাসরি অনলাইন লেকচারে অংশ নিতে হবে।
৩। রেজিস্ট্রেশন করার পর রিফান্ডের সুযোগ নেই।
রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি  মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ২৫০ টাকা (দুইশত পঞ্চাশ টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর নিচে দেয়া গুগল ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।

যোগাযোগ:
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
০১৩১৬৮১৪৬৩৩
(সকাল ৯টা – বিকাল ৪টা)
নিবন্ধন লিংক: https://forms.gle/B3uhALGvGrsdXCD3A

Share This Event

1831839
DD
DAYS
HH
HOURS
MM
MIN
SS
SEC

Details

Venue

Organizer