Loading Events

মূলথিম নিয়ে রিসার্চ ও অনুসন্ধানমূলক কর্মশালা

ফেব্রুয়ারি 28 @ 10:00 পূর্বাহ্ন - মার্চ 7 @ 12:00 অপরাহ্ন

রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল এবছরের মূলথিম যথাযথভাবে স্টাডি করে কোন কোন সমস্যা রোবট দিয়ে সমাধান করা যাবে সেগুলো খুঁজে বের করা।
এবছরের মূলথিম হল – Cultural Heritage Service Robots:
Robots that help people experience, understand, and protect cultural heritage.
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক তাই যৌথভাবে মূলথিম নিয়ে রিসার্চ করার ব্যাপারে একটি বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্প আয়োজন করছে।

যারা অংশ নিতে পারবে- রোবট অলিম্পিয়াডে অংশ নিতে আগ্রহী ৪র্থ থেকে ১২শ শ্রেণির যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ১৫০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১ টা ৫০ মিনিট।
ক্যাম্পের সময় – ২৮ ফেব্রুয়ারি এবং ৬ ও ৭ মার্চ ২০২৬, প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা ৩০
ক্যাম্প ভেন্যু – ধানমণ্ডি, ঢাকা
আসন সংখ্যা সীমিত এবং আসন শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে।

* এই ক্যাম্পে রেজিস্ট্রেশন করার পর রিফান্ড অপশন নেই।

এই ক্যাম্পে রোবট তৈরি করা শিখানো হবে না। কিন্তু যারা রোবট অলিম্পিয়াডে এবছর অংশ নিতে চায় তাদের বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হবে কীভাবে এবছরের মূলথিম নিয়ে রিসার্চ করে বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী রোবট তৈরি করে সমস্যা সমাধানের জন্য কীভাবে যথাযথ পরিকল্পনা করা যাবে।

বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ/মোবাইল ও মোবাইল ডাটা সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।
গ) কর্মশালায় কোন খাবার দেয়া হবে না।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
01316814633
(যেকোনো দিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টার মধ্যে যোগাযোগ করা যাবে)

নিবন্ধন লিংক – https://forms.gle/Xxm3itnwFfpe7iKw6

Share This Event

1143005
DD
DAYS
HH
HOURS
MM
MIN
SS
SEC

Details

Venue

Organizers

  • Bangladesh Robot Olympiad
  • Bangladesh Open Source Network