Loading Events

মেয়ে শিশুদের ফিজিক্যাল কম্পিউটিং রোবটিক্স কর্মশালা

মার্চ 8 @ 10:30 পূর্বাহ্ন - মার্চ 11 @ 1:00 অপরাহ্ন
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। পৃথিবীর অন্য সকল সেক্টরের মত রোবটিকসেও এগিয়ে যাচ্ছেন নারীরা। তাই আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজন করতে যাচ্ছে ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেবার একটি বিশেষ রোবটিকস কর্মশালা।
এই ক্যাম্পে মেয়ে শিশুরা ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির জন্য প্রয়োজনীয় এনিমেশন, সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের সমন্বয়, প্রেজেন্টেশন ও প্রবলেম সল্ভিং সহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে বেসিক রোবটিকস শেখার সুযোগ পাবে। রোবটিকসে হাতেখড়ি নেয়া যাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কোচ এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে গোল্ড মেডেলিস্ট মেয়ে শিক্ষার্থীদের থেকে! এবছর ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির প্রস্তুতি নিতে চায় এমন বিগিনার লেভেলের মেয়ে শিশুদের জন্য কর্মশালাটি উপযোগী।
যারা অংশ নিতে পারবে- ৪র্থ থেকে ১২শ শ্রেণির মেয়ে শিশু
রেজিস্ট্রেশন ফি – ১৬০০ টাকা
আসন সংখ্যা সীমিত
রেজিস্ট্রেশনের শেষ সময় – ৬ মার্চ ২০২৬
ক্যাম্পের সময় – ৮ থেকে ১১ মার্চ ২০২৬, প্রতিদিন সকাল ১০ টা ৩০ থেকে দুপুর ১ টা
ক্যাম্প ভেন্যু – ধানমণ্ডি, ঢাকা
বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক মেয়ে শিশু ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) কর্মশালায় ব্যবহৃত উপকরণ কর্মশালার সময়ে দেয়া হবে। কিন্তু কর্মশালা শেষে সেগুলো আবার ফেরত নেয়া হবে।
গ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।
ঘ) কর্মশালায় কোন খাবার দেয়া হবে না।
নিবন্ধন লিংক – https://forms.gle/tueYvsHfFkt9DA7K6

Share This Event

  • This event has passed.

Details

Venue

Organizers

  • Bangladesh Robot Olympiad
  • Bangladesh Open Source Network