খুব সম্প্রতি শেষ হয়েছে এসএসসি, ও লেভেল ও ইংরেজি মাধ্যমের একাডেমিক বর্ষ। অবকাশের এই সময় কাজে লাগানোর জন্য সম্প্রতি বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে আয়োজন করেছে একটি বিশেষ তিন দিনব্যাপী রোবটিক্স কোর্স।

এই বিগিনার রোবটিক্স কোর্সে শিক্ষার্থীদের রোবটিক্সের বিভিন্ন বেসিক কনসেপ্ট, ইলেক্ট্রনিক্স ও প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেয়া হয়। পাশাপাশি তারা আরডুইনো ডেভেলপমেন্ট বোর্ড সম্পর্কে পরিচিতি হয়। এরপর ৯টি হাতেকলমে প্রোজেক্টের মাধ্যমে রোবটিক্সের বিভিন্ন উপকরণ, সেন্সর, মোটর, ডিসপ্লে ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীরা প্রায়োগিক জ্ঞান অর্জন করে।

পাশাপাশি এই কোর্সে উপস্থিত ছিলেন ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে গোল্ড মেডেল অর্জনকারী শিক্ষার্থী নামিয়া রওজাত নুবালা। কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের মেন্টরিং করেন তিনি। শিক্ষার্থীরা যখন প্রোজেক্ট তৈরিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেগুলো সমাধানে আন্তরিকভাবে সাহায্য করেন তিনি। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবার অভিজ্ঞতা ও আইআরও বাংলাদেশ ওপেন প্রতিযোগিতায় অংশ নেয়ার বিভিন্ন দিক সম্পর্কেও তিনি দিকনির্দেশনা প্রদান করেন।তিনবছর আগে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের একটি বিগিনার রোবটিক্স কর্মশালা থেকেই নামিয়া রোবটিক্সের জগতে নিজের অভিযাত্রা শুরু করে। সেই বিষয়ের স্মৃতিচারণও তার আলোচনায় চলে আসে।

উপস্থিত শিক্ষার্থীরা আনন্দের সাথে বিভিন্ন রোবটিক্স প্রোজেক্ট সম্পন্ন করে ও বিভিন্ন বিষয়ে নিজেদের কৌতূহলী প্রশ্ন করে তার উত্তর জেনে নেয়। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ভবিষ্যতেও অনুরূপ আরও বিভিন্ন প্রশিক্ষণ কর্মকাণ্ড আয়োজন করবে আইআরও বাংলাদেশ ওপেন প্রতিযোগিতার যথাযথ প্রস্তুতি নেয়ার অংশ হিসেবে।

রোবটিকসপ্রেমীদের আগ্রহের কারণে আবারও অনুষ্ঠিত হলো ‘কালচারাল হেরিটেজ নিয়ে অনুসন্ধান করতে কম্পিউটার ভিশনে হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা। ২০২৬ সালের ১২ জুন ‘রোড টু আইআরও ওয়ার্কশপ সিরিজ’-এর অংশ হিসেবে এই আয়োজনটি হয়।

এই কর্মশালার যৌথ আয়োজন করে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। কর্মশালাটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কম্পিউটার ভিশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে ধারণা আরও শক্তিশালী করা, যা এ বছরের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের থিমের সঙ্গে সম্পর্কিত।

এর আগে অনুষ্ঠিত প্রথম সেশনে ব্যাপক সাড়া পাওয়া যায়। অনেক শিক্ষার্থী আগের সেশনে অংশ নিতে না পারায় নতুন করে সুযোগ চেয়েছিল। আবার অনেকে বিষয়টি আরও গভীরভাবে শিখতে আগ্রহ প্রকাশ করে। সেই চাহিদার ভিত্তিতেই দ্বিতীয়বার এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় দেখানো হয়, কীভাবে রোবট চারপাশের দৃশ্য বুঝতে পারে। ছবি থেকে তথ্য নিয়ে তারা প্যাটার্ন চিনে নেয়, বস্তু শনাক্ত করে এবং সিদ্ধান্ত নিতে পারে। বাস্তব পৃথিবীর তথ্য বিশ্লেষণ করে রোবট কীভাবে “দেখতে শেখে”—তা সহজভাবে তুলে ধরা হয়।

শিক্ষার্থীরা তাত্ত্বিক ধারণার পাশাপাশি বাস্তব প্রয়োগও শেখে। বিশেষ করে বিভিন্ন কালচারাল হেরিটেজের ছবি ব্যবহার করে তারা বিশ্লেষণমূলক কিছু কাজ করে। এই প্রক্রিয়ায় তারা শিখে কীভাবে ছবি থেকে গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করা যায় এবং  সংরক্ষণ সংক্রান্ত কাজে তা ব্যবহার করা যায়।

শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল হাতেকলমে কম্পিউটার ভিশন নিয়ে কাজ করায়। শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন ইমেজ প্রসেসিং টেকনিক ব্যবহার করে  বাস্তব সমস্যার সমাধানে কম্পিউটার ভিশনের ব্যবহার আরও ভালোভাবে বুঝতে পারে।

প্রশিক্ষণে শেখানো হয় কালার ডিটেকশন, অবজেক্ট ডিটেকশন, ফেস ডিটেকশন, শেপ ডিটেকশন এবং ইমেজ অ্যানালাইসিসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এসব প্রযুক্তি কীভাবে রোবটকে আরও নির্ভুলভাবে পরিবেশ বুঝতে সাহায্য করে, তাও দেখানো হয়।

‘রোড টু আইআরও ওয়ার্কশপ সিরিজ’-এর মাধ্যমে আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন শেখার সুযোগ অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হলো শিক্ষা, প্রযুক্তি এবং বাস্তব সমস্যার সমাধানকে একসূত্রে আনা।

সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের প্রস্তুতি আরও শাণিত করার উদ্দেশ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজন করছে একটি বিশেষ মক অলিম্পিয়াড। শিক্ষার্থীরা ১-৩ জনের একটি দল হিসেবে মক অলিম্পিয়াডে অংশ নিতে পারবে অনলাইনে। মক অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে এবছর রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেয়া শিক্ষার্থীদের উৎসাহ দেবার জন্য। কিন্তু মক অলিম্পিয়াডের সাথে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬ প্রতিযোগিতার কোন সম্পর্ক নেই। মক অলিম্পিয়াড থেকে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬ প্রতিযোগিতার জন্য কোন বাছাই বা নির্বাচন করা হবে না। শিক্ষার্থীরা যেন বাসায় নিজেরা এবছরের মূলথিম নিয়ে আরও রিসার্চ করে এবং বাসায় একটি সাবথিম নিয়ে রোবট তৈরি করে অনুশীলন করতে পারে শুধুমাত্র সেজন্য মক অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। 

 

মক অলিম্পিয়াডের নিয়মাবলী নিচে দেয়া হল-

১। মক অলিম্পিয়াডে অংশ নেবার জন্য কোন রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য হবে না। শিক্ষার্থীরা বাসায় অনুশীলন করার জন্য শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

২।  মক অলিম্পিয়াডের মূলথিম হিসেবেও থাকছে – Cultural Heritage Service Robots:Robots that help people experience, understand, and protect cultural heritage.

৩। মক অলিম্পিয়াডে ১ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীরা দুইটি গ্রুপে অংশ নিতে পারবে –

ক) জুনিয়র গ্রুপ – ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণি

খ) সিনিয়র গ্রুপ – ৭ম থেকে ১২শ শ্রেণি

উল্লেখ্য, সকল শিক্ষার্থীর ২০২৬ সালে অধ্যায়ন করা সর্বোচ্চ শ্রেণি বিবেচিত হবে এবং ২০২৬ সালে এইচএসসি বা এ লেভেল (A2) পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা এবছর রোবট অলিম্পিয়াডে অংশ নেবার জন্য যোগ্য নয়। 

৪। মক অলিম্পিয়াডের জন্য প্রদত্ত সাবথিম –  

Design and implement a robot to inspect and monitor different types of damage in heritage buildings.

৫। একটি দলে একই গ্রুপের ১-৩ জন মিলে অংশ নিতে পারবে। এক্ষেত্রে যেকোনো একটি ক্যাটাগরিতে এই সাবথিম নিয়ে অংশ নেয়া যাবে – ক্রিয়েটিভ ক্যাটাগরি অথবা ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। 

৬। প্রদত্ত সাবথিম নিয়ে যথাযথ রিসার্চ করে সমস্যা সমাধানের জন্য বাসায় একটি রোবট তৈরি করতে হবে। এরপর সেই রোবটের পারফরম্যান্স ও ডেমন্সট্রেশন করে ৩ মিনিটের একটি প্রেজেন্টেশন ভিডিও তৈরি করতে হবে শিক্ষার্থীদের। 

৭। এই লিংকে দেয়া গুগল ফর্মে রোবটটির এই ভিডিও ও রোবটের আরও কিছু তথ্য সাবমিট করতে হবে: https://forms.gle/ztKJc17sCmysVnFA9 

৮। গুগল ফর্মে সাবমিশনের শেষ সময় ১৫ জুলাই ২০২৬, রাত ১১ টা। এরপর ফর্মটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ও আর সাবমিশনের সুযোগ থাকবে না। 

৯। মক অলিম্পিয়াডে উত্তম পারফরম্যান্স করা ৩ টি দলকে বই উপহার দেয়া হবে অনুপ্রাণিত করার জন্য। 

১০। মক অলিম্পিয়াড নিয়ে যেকোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করা যাবে আমাদের ফেসবুক পেজ ও ইন্সট্রাগ্রাম একাউন্টের ইনবক্সে। 

 

The IRO Bangladesh Open 2026 is approaching. To help students further strengthen their preparation, the Bangladesh Robot Olympiad and the Bangladesh Open Source Network are organizing a special Mock Olympiad. Students may participate online in teams consisting of one to three members.

The Mock Olympiad is being organized to encourage students who are preparing for this year’s Robot Olympiad. However, the Mock Olympiad has no connection with the IRO Bangladesh Open 2026. No selection or qualification for the IRO Bangladesh Open 2026 will be conducted through the Mock Olympiad. The sole purpose of this initiative is to encourage students to conduct further research on this year’s main theme and gain practical experience by building and testing a robot at home based on a designated subtheme.

The rules and guidelines for the Mock Olympiad are as follows:

  1. No registration fee will be required to participate in the Mock Olympiad. Students are participating solely as a practice opportunity to enhance their preparation and experience.
  2. The main theme of the Mock Olympiad will be:
    Cultural Heritage Service Robots: Robots that help people experience, understand, and protect cultural heritage.
  3. Students from Class 1 to Class 12 may participate in the Mock Olympiad under the following two groups:
    A. Junior Group: Class 1 to Class 6
    B. Senior Group: Class 7 to Class 12
    Please note that a student’s highest enrolled class in 2026 will be considered for eligibility. Students appearing for the HSC or A Level A2 examinations in 2026 will not be eligible to participate in this year’s Robot Olympiad.
  4. The assigned subtheme for the Mock Olympiad is:
    Design and implement a robot to inspect and monitor different types of damage in heritage buildings.
  5. A team may consist of one to three students from the same group. Teams may participate in either of the following categories using the assigned subtheme:
    • Creative Category
    • Physical Computing Category
  6. Participants must conduct appropriate research on the given subtheme and build a robot at home to address the identified problem. They must then prepare a three minute presentation video demonstrating the robot and showcasing its performance.
  7. The presentation video and additional information about the robot must be submitted through the following Google Form:
    https://forms.gle/ztKJc17sCmysVnFA9  
  8. The submission deadline is 15 July 2026 at 11:00 PM. The form will automatically close after the deadline, and no further submissions will be accepted.
  9. The top three performing teams in the Mock Olympiad will receive books as prizes in recognition of their efforts and achievements.
  10. Any questions regarding the Mock Olympiad may be directed to us through the inbox of our official Facebook page or Instagram account.

Assistant Coordinator Recruitment (Part-Time)

Bangladesh Robot Olympiad (BdRO)

1. Background

Bangladesh Robot Olympiad (BdRO) is committed to promoting robotics education, innovation, and STEM engagement among students across Bangladesh. Through training programs, competitions, and outreach activities, BdRO works closely with educational institutions, mentors, and stakeholders to build a strong robotics ecosystem.

To support the growing scope of activities and ensure effective coordination at both central and field levels, BdRO seeks to recruit a Part-Time Assistant Coordinator.

2. Position Information

  • Position Title: Assistant Coordinator (Part-Time)
  • Number of Positions: 1
  • Duty Station: Dhaka, Bangladesh
  • Working Area: Dhaka with field visits across Bangladesh
  • Duration: Part-time (with potential for full-time engagement based on performance)

3. Objectives of the Assignment

The Assistant Coordinator will support the planning, implementation, and monitoring of robotics education programs and events. The role aims to ensure effective coordination, stakeholder engagement, and smooth execution of BdRO activities and core BdOSN (Bangladesh Open Source Network) activities nationwide. 

4. Scope of Work / Key Responsibilities

The Assistant Coordinator will be responsible for, but not limited to, the following:

4.1 Training and Capacity Building

  • Conduct robotics training sessions for students, volunteers, mentors, and participants
  • Assist in developing training materials and session plans

4.2 Program Coordination and Implementation

  • Support the organization and execution of robotics events, workshops, and competitions
  • Coordinate field-level activities across different districts

4.3 Data Management and Reporting

  • Maintain accurate records and manage digital databases (quantitative and qualitative data)
  • Prepare event reports, progress updates, and quarterly reports

4.4 Logistics and Operational Support

  • Ensure logistical arrangements for training sessions, events, and field visits
  • Assist in resource planning and operational execution

4.5 Stakeholder Engagement and Communication

  • Develop and maintain relationships with educational institutions, mentors, volunteers, students, sponsors, and partners
  • Communicate regularly with stakeholders to ensure alignment and support

4.6 Digital Communication and Outreach

  • Support social media management and online promotional activities
  • Contribute to increasing engagement and visibility of BdRO programs through digital platforms

4.7 Other Responsibilities

  • Perform any additional tasks assigned by the authority as required for program success

5. Deliverables

  • Successful completion of assigned training sessions and events
  • Timely submission of event reports and quarterly reports
  • Updated and well-maintained program databases
  • Effective stakeholder communication and engagement records
  • Contribution to social media outreach and online engagement

6. Required Qualifications

6.1 Educational Requirements

  • Undergraduate student or graduate in Robotics, Electrical Engineering, Computer Science, or a related IT discipline
  • Strong background in robotics (academic or practical)

6.2 Experience and Skills

  • Proven experience in organizing STEM education programs, workshops, or competitions
  • Strong knowledge of robotics and ICT-based tools
  • Experience with data management and reporting
  • Proficiency in Google Workspace and Microsoft Office tools
  • Excellent written and verbal communication skills in English and Bangla
  • Experience in social media management and online marketing is highly encouraged

6.3 Personal Competencies

  • Strong problem-solving skills and analytical thinking
  • Creativity, adaptability, and resourcefulness
  • Ability to work independently and in a team
  • Good organizational and time management skills

7. Reporting and Supervision

The Assistant Coordinator will report directly to the designated BdRO authority or program lead and will work closely with the coordination and technical teams.

8. Employment Conditions

  • Employment Type: Part-Time
  • Compensation: Negotiable
  • Performance Review: Periodic evaluation based on assigned tasks and deliverables
  • High-performing candidates may be considered for full-time positions

9. Application Procedure

Interested candidates should submit:

  • Updated Resume (CV)
  • Letter of Interest

Email: bdro@bdosn.org
Subject Line: Assistant Coordinator (Part-Time)

10. Application Deadline

15 May 2026

11. Selection Process

Only shortlisted candidates will be contacted for further assessment, including viva voce.

12. Equal Opportunity Statement

Bangladesh Robot Olympiad (BdRO) is an equal opportunity organization. All qualified candidates are encouraged to apply regardless of gender, background, or location.

The main theme of the 28th IRO & IRO Bangladesh Open 2026 has been announced by the International Robot Olympiad Committee as-
Cultural Heritage Service Robots:
Robots that help people experience, understand, and protect cultural heritage.
Theme Concept
Cultural Heritage Service Robot refers to robots supporting human interaction, cultural understanding, and social responsibility.
This main theme has been established in consideration of the rich cultural heritage and historical background of Europe, including Austria. It has been planned to explore the roles that robotics and artificial intelligence technologies can play in enhancing human interaction, fostering cultural understanding, and contributing to the realization of social responsibility.
Through this theme, participating students are encouraged to develop their projects in the following directions:
– Service robots that support the preservation, interpretation, and experience of cultural heritage
– Robotic systems that interact with people and communicate cultural value
– Robots and AI applications that reflect social responsibility, including public interest, accessibility, and inclusiveness
– Other robots related to Cultural Heritage Service
main theme 28th iro
The main theme aims to assess not only technical excellence but also the degree of understanding of and contribution to people, society, and culture.
আপনি কি দেশের শিশু-কিশোরদের মাঝে রোবটিক্স ছড়িয়ে দিতে চান? তাহলে আপনার জন্যই এই আহ্বান!
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সারাবছর জুড়ে দেশব্যাপী বিভিন্ন অফলাইন ও অনলাইন হাতেকলমে রোবটিকস কার্যক্রম পরিচালনা করে।
জাতীয় পর্যায়ে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজন করার মাধ্যমে বাংলাদেশ দল নির্বাচন, তাদের প্রস্তুত করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য যাবতীয় কার্যক্রম আয়োজন করা হয়। এই বিশাল আয়োজনের নেপথ্যে নিরলসভাবে কাজ করেন আমাদের স্বেচ্ছাসেবকরা। আমরা খুঁজছি নতুন কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক।
🔹 কাজের ধরন:
এই কার্যক্রম সম্পূর্ণ স্বেচ্ছাসেবাভিত্তিক। স্বেচ্ছাসেবকদের বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে। ভবিষ্যতের জন্য নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা গড়ে তুলতে এটি একটি অনবদ্য প্ল্যাটফর্ম।
🔹 আবেদন করতে পারবেন যারা:
–> বয়স ১৮ বছরের ঊর্ধ্বে
–> বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত
–> ঢাকায় অবস্থান করছেন এবং ধানমণ্ডির অফিসে নিয়মিত আসতে পারবেন
🔹 আমরা যাদের খুঁজছি:
ইঞ্জিনিয়ারিং এবং নন-ইঞ্জিনিয়ারিং—উভয় ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। আমরা বিভিন্ন বিভাগে কাজ করতে আগ্রহী ভলান্টিয়ার খুঁজছি, যেমন:
✅ হাতে-কলমে রোবটিক্স শেখানো
✅ ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ
✅ রোবটিক্স রিসোর্স তৈরি
✅ গ্রাফিক্স ডিজাইন
✅ ভিডিও এডিটিং
✅ লজিস্টিক ব্যবস্থাপনা
✅ যোগাযোগ ও প্রচার
✅ ভলান্টিয়ার ব্যবস্থাপনা
🔹 স্বেচ্ছাসেবকদের অর্জন:
* বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও আয়োজনের বাস্তব অভিজ্ঞতা
* বিভিন্ন দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ
* রোবটিক্সে হাতে-কলমে কাজ করার সুযোগ
* জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে কাজ করার এক অনন্য অভিজ্ঞতা
📌 আবেদনের শেষ সময়: ১৯ জানুয়ারি ২০২৬
📌 আবেদন করুন এই লিংকে: https://forms.gle/2yS4mNBx4NGAoxVx9

কুয়াকাটা পৌরসভার আয়োজনে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন ৬ষ্ঠ-১১শ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নিয়ে হাতেকলমে রোবোটিকস কর্মশালা।
এই কর্মশালায় শিক্ষার্থীরা দলগতভাবে ইএসপি৩২ ব্যবহার করে সকার রোবট তৈরি করে এবং পরে রোবো সকার ম্যাচে অংশ নেয়। এর মাধ্যমে তারা রোবোটিক্সের প্রাথমিক ধারণা, দলগত কাজ এবং সমস্যা সমাধানের বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক। তিনি বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক দেশের বিভিন্ন অঞ্চলে রোবোটিক্স শিক্ষা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
কর্মশালায় সেরা পারফরম্যান্সকারী তিনজন শিক্ষার্থীকে বিশেষ রোবোটিকস কিট উপহার প্রদানের মাধ্যমে কর্মশালাটি সম্পন্ন হয়। কুয়াকাটা পৌরসভাকে আন্তরিক ধন্যবাদ এমন কার্যক্রমে আমাদের যুক্ত করার জন্য।

গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া, ২১ ডিসেম্বর, ২০২৫ : ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ড মেডেলসহ মোট ১১টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে ১ টি গোল্ড মেডেল, ৬টি ব্রোঞ্জ মেডেল ও ৪টি টেকনিক্যাল মেডেল। রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নেয়।
গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর এই অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়।
বাংলাদেশ দলের পক্ষে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু।
বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র লো গ্রপে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র হাই গ্রুপে আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রিদোয়ান রাব্বানী, ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের খোন্দকার মুশফিকুল ইসলাম ও স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস।
বাংলাদেশের পক্ষে টেকনিক্যাল মেডেল অর্জন করেন ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জারিফ বিন সালেক ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার সুহানী, ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস

আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠেয় ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) এ বাংলাদেশ দল অংশ নিতে যাচ্ছে। এই উদ্দেশ্যে ১৪ ডিসেম্বর রওনা দিচ্ছে ১০ সদস্যের বাংলাদেশ দল। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

 

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে এবছর ২৯-৩০ আগস্ট অনলাইন বাছাই পর্ব ও ১২-১৩ সেপ্টেম্বর আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। জাতীয় পর্বের ক্রিয়েটিভ মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়।

 

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দলের সদস্যরা হল – মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন ও নাফিয়া বাসার সুহানী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জারিফ বিন সালেক, খোন্দকার মুশফিকুল ইসলাম ও মোহাম্মদ মাশরুর আরেফিন ভূঞাঁ, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস, আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রিদোয়ান রাব্বানী এবং আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন মিশাল ইসলাম ও সহকারী কোচ হিসেবে থাকবেন এম তানজিম আল ইসলাম দিবস। দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এ এ মুনির হাসান। এছাড়া আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন।

 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিগত ৭ বছরে বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৪টি গোল্ড মেডেলসহ ৮৩টি পদক অর্জন করেছে।

আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠেয় ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) এ বাংলাদেশ দল অংশ নিতে যাচ্ছে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে এবছর ২৯-৩০ আগস্ট অনলাইন বাছাই পর্ব ও ১২-১৩ সেপ্টেম্বর আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। জাতীয় পর্বের  ক্রিয়েটিভ মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়।

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দলের সদস্যরা হল – মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন ও নাফিয়া বাসার সুহানী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জারিফ বিন সালেক, খোন্দকার মুশফিকুল ইসলাম ও মোহাম্মদ মাশরুর আরেফিন ভূঞাঁ, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস, আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রিদোয়ান রাব্বানী এবং আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। এ দলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কোচ মিশাল ইসলাম ও সহকারী কোচ হিসেবে থাকবেন এম তানজিম আল ইসলাম দিবস। দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এ এ মুনির হাসান। এছাড়া আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিগত ৭ বছরে বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৪টি গোল্ড মেডেলসহ ৭৩টি পদক অর্জন করেছে।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায়  থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।