Loading Events

ব্লক বেইজ কোডিং দিয়ে আরডুইনোতে হাতেখড়ি কর্মশালা

জানুয়ারি 16 @ 10:30 পূর্বাহ্ন - জানুয়ারি 17 @ 4:00 অপরাহ্ন
রোবটিক্সে নতুন কিন্তু জানতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অপেক্ষার পালা শেষ।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে বিগিনার লেভেলের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজন করছে দুই দিনব্যাপী ব্লক বেইজ কোডিং দিয়ে আরডুইনোতে হাতেখড়ি কর্মশালা।
এই কর্মশালায় শিক্ষার্থীরা—
আরডুইনো ব্যবহার করে রোবটিক্সের হাতেকলমে অভিজ্ঞতা পাবে
বিভিন্ন রোবটিক মেকানিজম কীভাবে কাজ করে তা বুঝতে পারবে
নানা ধরনের রোবটিক মডিউল ব্যবহার করে প্র্যাকটিক্যাল কাজ করবে
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব সম্পর্কে প্রাথমিক দিকনির্দেশনা পাবে
যারা অংশ নিতে পারবে : ২য় থেকে ১২শ শ্রেণি
রেজিস্ট্রেশন ফি: ১,৫০০ টাকা
আসন সংখ্যা: মাত্র ১৬টি (আসন পূর্ণ হলে নিবন্ধন বন্ধ হয়ে যাবে)
রেজিস্ট্রেশনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২৬, রাত ১১:৫০
দ্রষ্টব্য: রেজিস্ট্রেশন বাতিল বা রিফান্ড যোগ্য নয়।
সময়সূচি:
১৬–১৭ জানুয়ারি ২০২৬
সময়: সকাল ১০:৩০ – বিকাল ৪:০০
ভেন্যু: ধানমন্ডি, ঢাকা
গুরুত্বপূর্ণ তথ্য:
ক) প্রত্যেক অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবে
খ) কোন খাবারের ব্যবস্থা থাকবে না
গ) প্রয়োজনীয় সব রোবটিক্স সরঞ্জাম কর্মশালায় দেওয়া হবে এবং কর্মশালা শেষে ফেরত নেওয়া হবে
ঘ) ল্যাপটপ আনতে পারলে ভালো, তবে বাধ্যতামূলক নয়
ঙ) শিক্ষার্থীরা ৩–৪ জনের দলে একসাথে কাজ করবে
যোগাযোগ:
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
০১৩১৬৮১৪৬৩৩
(সকাল ১০টা – বিকাল ৫টা)
নিবন্ধন লিংক:

Share This Event

  • This event has passed.

Details

Venue