এবছর বাংলাদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০০৬ থেকে ২০১৭ সালে জন্মগ্রহণ করা শিক্ষার্থীরা মোট তিনটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে – ক্রিয়েটিভ ক্যাটাগরি, ফিজিক্যাল কম্পিউটিং ও ক্রিয়েটিভ মুভি।
এবছরের মূলথিম – Future Marine City Busan : Industry, Tourism, Culture.
প্রতিটি ক্যাটাগরিতে থিমের সাথে সম্পর্কিত সমস্যাকে রোবটের মাধ্যমে সমাধান করতে হবে।

একটি দলে ১-৩ জন মিলে অংশ নিতে পারবে, কিন্তু দলের সবাইকে একই গ্রুপের অন্তর্ভুক্ত হতে হবে। মোট ৪ টি গ্রুপে এবছর প্রতিযোগিতা হচ্ছে –
সিনিয়র হাই (জন্মসাল ২০০৬ থেকে ২০০৮)
সিনিয়র লো (জন্মসাল ২০০৯ থেকে ২০১১)
জুনিয়র হাই (জন্মসাল ২০১২ থেকে ২০১৪)
জুনিয়র লো (জন্মসাল ২০১৫ থেকে ২০১৭)

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন করার সময় দলের প্রত্যেক সদস্যের একটি ফর্মাল ছবির সফটকপি ও নিজের জন্মসনদ বা পাসপোর্টের ডাটা পেজের সফটকপি আপলোড করতে হবে। প্রতিটি সফটকপির ফাইল টাইপ png অথবা jpeg হতে হবে এবং প্রতিটি ফাইলের সর্বোচ্চ সাইজ ২ মেগাবাইট হতে পারবে।

১০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলবে।
আরও বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে এখনই ভিজিট করো
https://bdro.org/

স্বেচ্ছাসেবকরা সারাদেশ জুড়ে অফলাইনে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন সারাবছরব্যাপী। এই কাজটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবা এবং বিভিন্ন পরিবেশে মানিয়ে নিয়ে কাজ করার মানসিকতা থাকলে তবেই আবেদন করতে বলা হচ্ছে।
যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনার্সে পড়ুয়া পর্যন্ত এবং ঢাকায় অফলাইনে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ধানমণ্ডির অফিসে নিয়মিত এসে স্বেচ্ছাসেবা করতে পারবেন এমন যেকেউ চাইলে স্বেচ্ছাসেবক হিসাবে যোগদানের জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ২৩ জুলাই ২০২৪।

এক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং ও নন ইঞ্জিনিয়ারিং উভয় ব্যাকগ্রাউন্ডের ভলান্টিয়ার খুঁজছি, যারা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসাবে হাতেকলমে রোবটিক্স শেখানো/ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ/ রোবটিক্সের রিসোর্স তৈরি/গ্রাফিক্সের কাজ করা/ ভিডিও এডিটিং/লজিস্টিক কাজকর্ম করা/কমিউনিকেশনের কাজ করা/ ভলান্টিয়ার ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে অলিম্পিয়াডের বিভিন্ন কার্যক্রমে কাজ করার উপযুক্ত হিসাবে প্রস্তুত করা হয়। পাশাপাশি রোবটিক্সের বিভিন্ন বিষয়েও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থাকে।
আপনি নিজেকে স্বেচ্ছাসেবক হবার উপযোগী মনে করলে এই গুগল ফর্ম পূরণ করে ফেলুন
২৩ জুলাই ২০২৪ এর মধ্যে।

২৮ জুন,২০২৩ থেকে  রাজধানীর ধানমন্ডিতে বিডিআরও অফিসে দুইদিনব্যাপী রোবট ইন মুভি প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজিত হয়েছে। কর্মশালার প্রথমদিনে শিক্ষার্থীদের রোবট ইন মুভির বিস্তারিত নিয়মাবলী, সাবথিম পরিচিতি, ফিচার নির্ধারণ, রোবট ডিজাইন, মুভির উপকরণসমূহ পরিচিতি, স্ক্রিপ্ট লেখা, জেনেরিক রোবট প্ল্যানিং, রোবট নোটবুক, রোবটের একশন পরিকল্পনা ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান ও চর্চা করানো হয়।
 
এসময় কর্মশালায় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের গোল্ড মেডেলিস্ট নাশীতাত যাইনাহ্ রহমান ও জাইমা যাহিন ওয়ারা নিজেদের অভিজ্ঞতা থেকে এই ক্যাটাগরির প্রস্তুতির ব্যাপারে বিস্তারিত আলোকপাত করেন।
 
দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মুভি শট ধারণ, ভিডিও এডিটিং, প্রোডাকশন প্ল্যান তৈরি, স্টোরিবোর্ড তৈরি, অডিও এনালাইসিস, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হয়। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের গোল্ড মেডেলিস্ট নাশীতাত যাইনাহ্ রহমান ও জাইমা যাহিন ওয়ারা শিক্ষার্থীদের এসব বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন ও হাতেকলমে চর্চা করতে সহায়তা করেন।
সবশেষে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।
 
এর আগে ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ড্রোন মেজ বিষয়েও প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে ফিজিক্যাল কম্পিউটিং নিয়েও প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হবে।

৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ এবং ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২৩ এর মূল থিম –


2024 BdRO theme announcement Poster

সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে এবছর ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হতে পারে৷

২০০৬-২০১৭ সালে জন্মগ্রহণ করা বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। তোমরা নিজেদের প্রস্তুতি শুরু করে দাও!!!

বিভিন্ন ক্যাটাগরিতে এমন রোবট তৈরি করতে হবে যেই রোবট “Future Marine City Busan: Industry, Tourism, Culture” এর বিভিন্ন সমস্যা সমাধান, সেবাপ্রদান ইত্যাদি করতে পারবে। এজন্য বুসান শহরের ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ও কালচারাল সেক্টর ও সেখানে কীভাবে নিজের তৈরি রোবট ব্যবহার করা যেতে পারে সেসম্পর্কে গবেষণা করে রোবট বানানোর প্রস্তুতি চালিয়ে যেতে হবে।

এবছরের বিভিন্ন ক্যাটাগরির নিয়মকানুন কিছুদিনের মধ্যে হালনাগাদ করা হবে৷

আরডুইনো, ইএসপি৩২, রোবটিক্স ও বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির বিভিন্ন হাতেকলমে কর্মশালা নিয়মিত আয়োজন করা হচ্ছে। চোখ রাখো বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ফেসবুক পেজে।

উল্লেখ্য, ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে প্রথমে অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিতরা জাতীয় পর্বে অংশ নিবে। জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে পরবর্তীতে আবাসিক ও অনাবাসিক ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দল নির্বাচন করা হবে যারা ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অংশগ্রহণ করবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে।

এই মুহূর্তে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অভিজ্ঞতা বিনিময়ের একটি বিশেষ সেশন আয়োজিত হতে যাচ্ছে ২২ মার্চ। এবছরের সকল প্রতিযোগীই এই সেশন থেকে উপকৃত হবে। রেজিস্ট্রেশন করতে চাইলে নিচের বাটনে কিক্ল করো।

এথেন্স, গ্রিস : ২০ জানুয়ারি, ২০২৪ : ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩টি স্বর্ণপদকসহ মোট ১৫ টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে ৩টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক, ৪টি ব্রোঞ্জপদক ও ২টি টেকনিক্যাল পদক। রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। ২৬ দেশের প্রায় ১৪০০ জন প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়।  

ঢাকা : ১৩ জানুয়ারি, ২০২৪ : আগামী ১৬ থেকে ২০ জানুয়ারি গ্রিসের এথেন্সে বসবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-এর ২৫তম আসররোবটিক্সের মেধা অন্বেষণের এ বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ১৬ শিক্ষার্থী 

একনজরে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যরা হলউইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভী অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান ও ফাতিন আল হাবীব নাফিস, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী প্রপা হালদার, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিয়া মেহনাজ, মাইশা সোবহান ও সাদিয়া আক্তার স্বর্ণা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান, নটর ডেম কলেজের শিক্ষার্থী মাশকুর মালিক মোস্তফা, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আন নাফিউ ও রুবাইয়্যাত এইচ রহমান, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নামিয়া রউজাত নুবালা ও খন্দকার শামিল মাহাদি বিন খালিদ 

আজ ১৩ জানুয়ারি ২০২৪ তারিখে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বাংলাদেশ দলের সদস্য ১৬ শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন।  গতবছরের ন্যায় এ বছরও বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা রোবটিক্সের পাশাপাশি সকল সেক্টরে এগিয়ে যাবেতারা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও সমুন্নত করবে।  

সংবাদ সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমদ।   

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ জানুয়ারি রাতে গ্রিসের এথেন্স এর উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ রোবট দলের ১৬ জন শিক্ষার্থীআন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রধান রোবটিক্স কোচ মিশাল ইসলাম এই ১৬ সদস্যের রোবট দলের নেতৃত্ব দিবেন।    

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছেগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কএর আগে ১৩-১৭ সেপ্টেম্বর,২০২৩ ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অনলাইন বাছাই পর্ব ও ২৯-৩০ সেপ্টেম্বর, ২০২৩ ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত তিন দিনের আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত এই দল ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে গ্রিসের এথেন্স শহরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে 

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড এর জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এর আগে ১৩-১৭ সেপ্টেম্বর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অনলাইন বাছাই পর্ব ও ২৯-৩০ সেপ্টেম্বর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি, ফিজিক্যাল কম্পিউটিং ও ড্রোন মেজ ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে গত ১৩-১৫ অক্টোবর তিনদিনের একটি আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজিত হয় রাজধানী ঢাকায়। সেখানে প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা যাচাই বাছাই করেন ও রোবটিকসের বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ দেন রোবটিকস বিষয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত একদল প্রশিক্ষক। এরপর শিক্ষার্থীদের যোগ্যতা পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়।

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দলের সদস্যরা হল – উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভী অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান ও ফাতিন আল হাবীব নাফিস, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী প্রপা হালদার, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিয়া মেহনাজ, মাইশা সোবহান, সাদিয়া আক্তার স্বর্ণা ও আফরিদা জারা মাইশা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, নটর ডেম কলেজের শিক্ষার্থী মাশকুর মালিক মোস্তফা, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আন-নাফিউ ও রুবাইয়্যাত হাবিব রহমান, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নামিয়া রউজাত নুবালা ও খন্দকার শামিল মাহাদি বিন খালিদ।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।
আন্তর্জাতিক রোবট অলম্পিয়াদের জন্য নির্বাচিত এই ১৮ সদস্যের বাংলাদেশ দল জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিতব্য ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে গ্রীসের এথেন্স শহরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

 

 

৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর সকল ক্যাটাগরির অনলাইন বাছাই পর্বের সার্টিফিকেট নিজের একাউন্টে লগইন করে সফট কপি সংগ্রহ করা যাচ্ছে।
লগইন করতে ভিজিট করো

 

উল্লেখ্য, জাতীয় পর্বের জন্য নির্বাচিতদের তালিকা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

 

 

[fusion_builder_container type=”flex” hundred_percent=”no” equal_height_columns=”no” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” parallax_speed=”0.3″ video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” border_style=”solid”][fusion_builder_row][fusion_builder_column type=”1_5″ align_self=”auto” content_layout=”column” align_content=”flex-start” valign_content=”flex-start” content_wrap=”wrap” center_content=”no” column_tag=”div” target=”_self” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” type_medium=”” type_small=”” type=”1_5″ order_medium=”0″ order_small=”0″ dimension_spacing_medium=”” dimension_spacing_small=”” dimension_spacing=”” dimension_margin_medium=”” dimension_margin_small=”” dimension_margin=”” padding_medium=”” padding_small=”” padding=”” hover_type=”none” border_sizes=”” border_style=”solid” border_radius=”” box_shadow=”no” dimension_box_shadow=”” box_shadow_blur=”0″ box_shadow_spread=”0″ z_index_subgroup=”regular” background_type=”single” gradient_start_color=”” gradient_end_color=”” gradient_start_position=”0″ gradient_end_position=”100″ gradient_type=”linear” radial_direction=”center center” linear_angle=”180″ lazy_load=”avada” background_position=”left top” background_repeat=”no-repeat” background_blend_mode=”none” render_logics=”” sticky=”off” sticky_devices=”small-visibility,medium-visibility,large-visibility” filter_type=”regular” filter_hue=”0″ filter_saturation=”100″ filter_brightness=”100″ filter_contrast=”100″ filter_invert=”0″ filter_sepia=”0″ filter_opacity=”100″ filter_blur=”0″ filter_hue_hover=”0″ filter_saturation_hover=”100″ filter_brightness_hover=”100″ filter_contrast_hover=”100″ filter_invert_hover=”0″ filter_sepia_hover=”0″ filter_opacity_hover=”100″ filter_blur_hover=”0″ transform_type=”regular” transform_scale_x=”1″ transform_scale_y=”1″ transform_translate_x=”0″ transform_translate_y=”0″ transform_rotate=”0″ transform_skew_x=”0″ transform_skew_y=”0″ transform_scale_x_hover=”1″ transform_scale_y_hover=”1″ transform_translate_x_hover=”0″ transform_translate_y_hover=”0″ transform_rotate_hover=”0″ transform_skew_x_hover=”0″ transform_skew_y_hover=”0″ transform_origin=”” animation_direction=”left” animation_speed=”0.3″ min_height=”” last=”no” link=”” border_position=”all”][/fusion_builder_column][fusion_builder_column type=”3_5″ align_self=”auto” content_layout=”column” align_content=”flex-start” valign_content=”flex-start” content_wrap=”wrap” center_content=”no” column_tag=”div” target=”_self” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” sticky_display=”normal,sticky” type_medium=”” type_small=”” type=”3_5″ order_medium=”0″ order_small=”0″ dimension_spacing_medium=”” dimension_spacing_small=”” dimension_spacing=”” dimension_margin_medium=”” dimension_margin_small=”” dimension_margin=”” padding_medium=”” padding_small=”” padding=”” hover_type=”none” border_sizes=”” border_style=”solid” border_radius=”” box_shadow=”no” dimension_box_shadow=”” box_shadow_blur=”0″ box_shadow_spread=”0″ z_index_subgroup=”regular” background_type=”single” gradient_start_color=”” gradient_end_color=”” gradient_start_position=”0″ gradient_end_position=”100″ gradient_type=”linear” radial_direction=”center center” linear_angle=”180″ lazy_load=”avada” background_position=”left top” background_repeat=”no-repeat” background_blend_mode=”none” render_logics=”” sticky=”off” sticky_devices=”small-visibility,medium-visibility,large-visibility” filter_type=”regular” filter_hue=”0″ filter_saturation=”100″ filter_brightness=”100″ filter_contrast=”100″ filter_invert=”0″ filter_sepia=”0″ filter_opacity=”100″ filter_blur=”0″ filter_hue_hover=”0″ filter_saturation_hover=”100″ filter_brightness_hover=”100″ filter_contrast_hover=”100″ filter_invert_hover=”0″ filter_sepia_hover=”0″ filter_opacity_hover=”100″ filter_blur_hover=”0″ transform_type=”regular” transform_scale_x=”1″ transform_scale_y=”1″ transform_translate_x=”0″ transform_translate_y=”0″ transform_rotate=”0″ transform_skew_x=”0″ transform_skew_y=”0″ transform_scale_x_hover=”1″ transform_scale_y_hover=”1″ transform_translate_x_hover=”0″ transform_translate_y_hover=”0″ transform_rotate_hover=”0″ transform_skew_x_hover=”0″ transform_skew_y_hover=”0″ transform_origin=”” animation_direction=”left” animation_speed=”0.3″ min_height=”” last=”no” link=”” border_position=”all”][fusion_text]

৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর অনলাইন বাছাই পর্ব চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত