বিজ্ঞপ্তি

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড খুঁজছে একদল উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবক (রোবট অলিম্পিয়াড ভলান্টিয়ার/রোভার)!

আপনি কি দেশের শিশু-কিশোরদের মাঝে রোবটিক্স ছড়িয়ে দিতে চান? তাহলে আপনার জন্যই এই আহ্বান! বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সারাবছর জুড়ে দেশব্যাপী বিভিন্ন অফলাইন ও অনলাইন হাতেকলমে রোবটিকস কার্যক্রম পরিচালনা করে। জাতীয় পর্যায়ে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজন করার মাধ্যমে বাংলাদেশ দল নির্বাচন, তাদের প্রস্তুত করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য যাবতীয় কার্যক্রম আয়োজন করা হয়। এই বিশাল

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড খুঁজছে একদল উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবক (রোবট অলিম্পিয়াড ভলান্টিয়ার/রোভার)! বিস্তারিত »

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় ১টি গোল্ড মেডেলসহ ১১টি পদক অর্জন করল বাংলাদেশ

গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া, ২১ ডিসেম্বর, ২০২৫ : ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ড মেডেলসহ মোট ১১টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে ১ টি গোল্ড মেডেল, ৬টি ব্রোঞ্জ মেডেল ও ৪টি টেকনিক্যাল মেডেল। রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নেয়। গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় ১টি গোল্ড মেডেলসহ ১১টি পদক অর্জন করল বাংলাদেশ বিস্তারিত »

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠেয় ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) এ বাংলাদেশ দল অংশ নিতে যাচ্ছে। এই উদ্দেশ্যে ১৪ ডিসেম্বর রওনা দিচ্ছে ১০ সদস্যের বাংলাদেশ দল। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।   বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে এবছর

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল বিস্তারিত »

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল

আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠেয় ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) এ বাংলাদেশ দল অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে এবছর ২৯-৩০ আগস্ট অনলাইন বাছাই পর্ব ও ১২-১৩ সেপ্টেম্বর আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। জাতীয় পর্বের  ক্রিয়েটিভ মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল বিস্তারিত »

রোবট বানানোর উৎসাহে মুখরিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন ২০২৫-এর জাতীয় পর্ব

১৩ সেপ্টেম্বর, ২০২৫, ঢাকাঃ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক প্রাঙ্গণে দুই দিনব্যাপীআয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন২০২৫-এর জাতীয় পর্ব। দেশের  প্রায় ৪০টি জেলা থেকে রোবট বিষয়ে আগ্রহী স্কুল কলেজের প্রায় সাতশতাধিক শিক্ষার্থী এককভাবে বা দলীয়ভাবে এই অলিম্পিয়াডে নিবন্ধন সম্পন্ন করে। অনলাইন বাছাইপর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা অংশগ্রহণ করে জাতীয় পর্বে। আগামী ডিসেম্বর মাসে

রোবট বানানোর উৎসাহে মুখরিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন ২০২৫-এর জাতীয় পর্ব বিস্তারিত »

শুরু হলো দেশব্যাপী আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ এর অ্যাক্টিভেশন কার্যক্রম

২৩ জুলাই, ২০২৫, ঢাকাঃ  অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড(আইআরও)-তে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জাতীয় দল বাছাই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) আজ  চট্টগ্রাম বিভাগের মাধ্যমে শুরু করলো সারাদেশব্যাপী অ্যাক্টিভেশন কার্যক্রম, যার লক্ষ্য হলো দেশের শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা

শুরু হলো দেশব্যাপী আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ এর অ্যাক্টিভেশন কার্যক্রম বিস্তারিত »

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন-২০২৫ রোবট অলিম্পিয়াডের নতুন অধ্যায় শুরু

৪ জুলাই, ২০২৫, ঢাকাঃ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫- এর কার্যক্রমের উদ্বোধন হলো। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড(আইআরও)। রোবটিক্সের এই সম্মানজনক প্রতিযোগিতায় ২০১৮ সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। প্রতিবারের মতো এইবারও বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই অলিম্পিয়াডে।    এই লক্ষ্যে বাংলাদেশ

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন-২০২৫ রোবট অলিম্পিয়াডের নতুন অধ্যায় শুরু বিস্তারিত »

Group photo of the Bangladesh team at the 26th International Robot Olympiad, proudly holding the national flag in front of the event banner.

২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২টি গোল্ড মেডেলসহ ১০ টি পদক পেল বাংলাদেশ দল

বুসান, দক্ষিণ কোরিয়া : ২১ জানুয়ারি, ২০২৫ : ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২টি স্বর্ণপদকসহ মোট  ১০টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে ২টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক ও ৪টি ব্রোঞ্জপদক। রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নেয়। ২৬টি দেশের প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। 

২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২টি গোল্ড মেডেলসহ ১০ টি পদক পেল বাংলাদেশ দল বিস্তারিত »

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির বিবৃতি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীসহ অনেকে নিহত এবং আহত হয়েছেন যা আমাদের মর্মাহত ও শোকাভিভূত করেছে। আমরা প্রতিটি মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট দোষীদের বিচার দাবি করছি।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির বিবৃতি বিস্তারিত »

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে  ৩ টি স্বর্ণপদক পেল বাংলাদেশ দল  

এথেন্স, গ্রিস : ২০ জানুয়ারি, ২০২৪ : ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩টি স্বর্ণপদকসহ মোট ১৫ টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে ৩টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক, ৪টি ব্রোঞ্জপদক ও ২টি টেকনিক্যাল পদক। রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। ২৬ দেশের প্রায় ১৪০০ জন প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়।  

২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে  ৩ টি স্বর্ণপদক পেল বাংলাদেশ দল   বিস্তারিত »