
মূলথিম নিয়ে রিসার্চ ও অনুসন্ধানমূলক কর্মশালা (রিবুটেড)
জুন 26 @ 9:00 পূর্বাহ্ন - জুন 27 @ 12:30 অপরাহ্ন
রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল এবছরের মূলথিম যথাযথভাবে স্টাডি করে কোন কোন সমস্যা রোবট দিয়ে সমাধান করা যাবে সেগুলো খুঁজে বের করা। শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬ এর প্রতিযোগিতা শুরু হবার আগে আবারও বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে মূলথিম নিয়ে রিসার্চ করার ব্যাপারে একটি বিশেষ প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজন করছে।
যারা অংশ নিতে পারবে- রোবট অলিম্পিয়াডে অংশ নিতে আগ্রহী ৪র্থ থেকে ১২শ শ্রেণির যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ১৮০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২৪ জুন ২০২৬, রাত ১১ টা ৫০ মিনিট।
বিকাশ মার্চেন্ট নম্বর: 01316814633 (বিকাশের পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে রেজিস্ট্রেশনের সময়)
কর্মশালার সময় – ২৬ ও ২৭ জুন ২০২৬, প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা ৩০
কর্মশালার ভেন্যু – ধানমণ্ডি, ঢাকা
আসন সংখ্যা সীমিত এবং আসন শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে।
*** এই কর্মশালায় রেজিস্ট্রেশন করার পর রিফান্ড অপশন নেই।
এই কর্মশালায় রোবট তৈরি করা শিখানো হবে না। কিন্তু যারা রোবট অলিম্পিয়াডে এবছর অংশ নিতে চায় তাদের বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হবে কীভাবে এবছরের মূলথিম নিয়ে রিসার্চ করে বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে হবে, ভিয়েনার বিভিন্ন কালচারাল হেরিটেজ নিয়ে অবহিত করা হবে ও অনুশীলনী প্র্যাকটিস করানো হবে এবং সেই অনুযায়ী রোবট তৈরি করে সমস্যা সমাধানের জন্য যথাযথ পরিকল্পনা তৈরির পদ্ধতি আলোচনা করা হবে।
বিশেষ দ্রষ্টব্য –
ক) কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ/মোবাইল ও মোবাইল ডাটা সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে আনা বাধ্যতামূলক নয়।
গ) কর্মশালায় কোন খাবার দেয়া হবে না, কিন্তু শিক্ষার্থী চাইলে বাসা থেকে নিজের জন্য খাবার আনতে পারবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড
01316814633
(যেকোনো দিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টার মধ্যে যোগাযোগ করা যাবে)
নিবন্ধন লিংক – https://forms.gle/NEpWQLHTyNajChbv8


