সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের প্রস্তুতি আরও শাণিত করার উদ্দেশ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজন করছে একটি বিশেষ মক অলিম্পিয়াড। শিক্ষার্থীরা ১-৩ জনের একটি দল হিসেবে মক অলিম্পিয়াডে অংশ নিতে পারবে অনলাইনে। মক অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে এবছর রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নেয়া শিক্ষার্থীদের উৎসাহ দেবার জন্য। কিন্তু মক অলিম্পিয়াডের সাথে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬ প্রতিযোগিতার কোন সম্পর্ক নেই। মক অলিম্পিয়াড থেকে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬ প্রতিযোগিতার জন্য কোন বাছাই বা নির্বাচন করা হবে না। শিক্ষার্থীরা যেন বাসায় নিজেরা এবছরের মূলথিম নিয়ে আরও রিসার্চ করে এবং বাসায় একটি সাবথিম নিয়ে রোবট তৈরি করে অনুশীলন করতে পারে শুধুমাত্র সেজন্য মক অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে।
মক অলিম্পিয়াডের নিয়মাবলী নিচে দেয়া হল-
১। মক অলিম্পিয়াডে অংশ নেবার জন্য কোন রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য হবে না। শিক্ষার্থীরা বাসায় অনুশীলন করার জন্য শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
২। মক অলিম্পিয়াডের মূলথিম হিসেবেও থাকছে – Cultural Heritage Service Robots:Robots that help people experience, understand, and protect cultural heritage.
৩। মক অলিম্পিয়াডে ১ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীরা দুইটি গ্রুপে অংশ নিতে পারবে –
ক) জুনিয়র গ্রুপ – ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণি
খ) সিনিয়র গ্রুপ – ৭ম থেকে ১২শ শ্রেণি
উল্লেখ্য, সকল শিক্ষার্থীর ২০২৬ সালে অধ্যায়ন করা সর্বোচ্চ শ্রেণি বিবেচিত হবে এবং ২০২৬ সালে এইচএসসি বা এ লেভেল (A2) পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা এবছর রোবট অলিম্পিয়াডে অংশ নেবার জন্য যোগ্য নয়।
৪। মক অলিম্পিয়াডের জন্য প্রদত্ত সাবথিম –
Design and implement a robot to inspect and monitor different types of damage in heritage buildings.
৫। একটি দলে একই গ্রুপের ১-৩ জন মিলে অংশ নিতে পারবে। এক্ষেত্রে যেকোনো একটি ক্যাটাগরিতে এই সাবথিম নিয়ে অংশ নেয়া যাবে – ক্রিয়েটিভ ক্যাটাগরি অথবা ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি।
৬। প্রদত্ত সাবথিম নিয়ে যথাযথ রিসার্চ করে সমস্যা সমাধানের জন্য বাসায় একটি রোবট তৈরি করতে হবে। এরপর সেই রোবটের পারফরম্যান্স ও ডেমন্সট্রেশন করে ৩ মিনিটের একটি প্রেজেন্টেশন ভিডিও তৈরি করতে হবে শিক্ষার্থীদের।
৭। এই লিংকে দেয়া গুগল ফর্মে রোবটটির এই ভিডিও ও রোবটের আরও কিছু তথ্য সাবমিট করতে হবে: https://forms.gle/ztKJc17sCmysVnFA9
৮। গুগল ফর্মে সাবমিশনের শেষ সময় ১৫ জুলাই ২০২৬, রাত ১১ টা। এরপর ফর্মটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ও আর সাবমিশনের সুযোগ থাকবে না।
৯। মক অলিম্পিয়াডে উত্তম পারফরম্যান্স করা ৩ টি দলকে বই উপহার দেয়া হবে অনুপ্রাণিত করার জন্য।
১০। মক অলিম্পিয়াড নিয়ে যেকোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করা যাবে আমাদের ফেসবুক পেজ ও ইন্সট্রাগ্রাম একাউন্টের ইনবক্সে।
The IRO Bangladesh Open 2026 is approaching. To help students further strengthen their preparation, the Bangladesh Robot Olympiad and the Bangladesh Open Source Network are organizing a special Mock Olympiad. Students may participate online in teams consisting of one to three members.
The Mock Olympiad is being organized to encourage students who are preparing for this year’s Robot Olympiad. However, the Mock Olympiad has no connection with the IRO Bangladesh Open 2026. No selection or qualification for the IRO Bangladesh Open 2026 will be conducted through the Mock Olympiad. The sole purpose of this initiative is to encourage students to conduct further research on this year’s main theme and gain practical experience by building and testing a robot at home based on a designated subtheme.
The rules and guidelines for the Mock Olympiad are as follows:
- No registration fee will be required to participate in the Mock Olympiad. Students are participating solely as a practice opportunity to enhance their preparation and experience.
- The main theme of the Mock Olympiad will be:
Cultural Heritage Service Robots: Robots that help people experience, understand, and protect cultural heritage. - Students from Class 1 to Class 12 may participate in the Mock Olympiad under the following two groups:
A. Junior Group: Class 1 to Class 6
B. Senior Group: Class 7 to Class 12
Please note that a student’s highest enrolled class in 2026 will be considered for eligibility. Students appearing for the HSC or A Level A2 examinations in 2026 will not be eligible to participate in this year’s Robot Olympiad. - The assigned subtheme for the Mock Olympiad is:
Design and implement a robot to inspect and monitor different types of damage in heritage buildings. - A team may consist of one to three students from the same group. Teams may participate in either of the following categories using the assigned subtheme:
- Creative Category
- Physical Computing Category
- Participants must conduct appropriate research on the given subtheme and build a robot at home to address the identified problem. They must then prepare a three minute presentation video demonstrating the robot and showcasing its performance.
- The presentation video and additional information about the robot must be submitted through the following Google Form:
https://forms.gle/ztKJc17sCmysVnFA9 - The submission deadline is 15 July 2026 at 11:00 PM. The form will automatically close after the deadline, and no further submissions will be accepted.
- The top three performing teams in the Mock Olympiad will receive books as prizes in recognition of their efforts and achievements.
- Any questions regarding the Mock Olympiad may be directed to us through the inbox of our official Facebook page or Instagram account.




