কুয়াকাটা পৌরসভার আয়োজনে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন ৬ষ্ঠ-১১শ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের প্রস্তুতি নিয়ে হাতেকলমে রোবোটিকস কর্মশালা।
এই কর্মশালায় শিক্ষার্থীরা দলগতভাবে ইএসপি৩২ ব্যবহার করে সকার রোবট তৈরি করে এবং পরে রোবো সকার ম্যাচে অংশ নেয়। এর মাধ্যমে তারা রোবোটিক্সের প্রাথমিক ধারণা, দলগত কাজ এবং সমস্যা সমাধানের বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক। তিনি বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক দেশের বিভিন্ন অঞ্চলে রোবোটিক্স শিক্ষা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
কর্মশালায় সেরা পারফরম্যান্সকারী তিনজন শিক্ষার্থীকে বিশেষ রোবোটিকস কিট উপহার প্রদানের মাধ্যমে কর্মশালাটি সম্পন্ন হয়। কুয়াকাটা পৌরসভাকে আন্তরিক ধন্যবাদ এমন কার্যক্রমে আমাদের যুক্ত করার জন্য।




